কবিতা

  • কবিতা : "ইতি"
  • কলমে : ✒️রিকি ঘোষ✒️
  • রচনাকাল : ৩০শে জুন ২০২০



বেশ বহুদিন হয়ে গেল পাইনি
তোমার সেই আবছাভাবে লেখা,
ছেড়া-ফাটা খামে গুঁজে দেওয়া
দু-চার কথায় সুখ দুঃখের ব্যাখ্যা।

জানিনা কেমন রয়েছ?
হাজারও ক্রোশ দূরের নতুন দেশে,
বোধ হয় রয়েছ ভালোই
ভুলে গিয়ে চিন্তার চিত্রটাকে নতুন আবেশে।

আমিও তেমন নেই না খোঁজ
অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার,
হাত দুটো অভিযোগে পরিপূর্ণ
তবুও আছে কিছু ইচ্ছে চাওয়া পাওয়ার।

আজ লিখব চিঠি বহুদিন পর
চিঠি নয়, সেটা হবে রংবিহীন একটা গল্প,
যেখানে আমি হব এক দুরাত্মা
যাকে না চেয়েও ভালোবেসেছিলে অল্প।

চিঠিটা খামে গুজতেই বোধ হয়
থাকবে না কোনো অভিযোগ এক রত্তি,
খামের ওপর থাকবে পুরনো ঠিকানা
আর শেষে থাকবে নামহীন এক ইতি।


                      ---- কবিতাপ্রেমী❤️
                       ✒️রিকি ঘোষ---

Comments